সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসী চিকিৎসকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস শহরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) লালমনিরহাট জেলা শাখার আজীবন সদস্য ডা. মো. তওহীদ হাসান।
বৃহস্পতিবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ জুলাই আমেরিকার ডালাস শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা. তওহীদ হাসান। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৯ জুলাই স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় তিনি মৃত্যুরবণ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। এক শোকবার্তায় ডা. তওহীদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তাঁরা।
ডা. তওহীদ হাসানের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬